জীবন ও মৃত্যুর পরিমাপ এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
The Vital Issues And The Measure Of Life And Death
তাহলে এখানে একটি প্রশ্ন উঠতে পারে: কাফিররা কি এতটাই সহজে খিলাফতকে ধ্বংস করে রাজনৈতিক অঙ্গন থেকে ইসলামকে মুছে ফেলতে পেরেছিল, অথচ মুসলিমদের সংখ্যা শত শত মিলিয়ন হওয়া সত্ত্বেও তারা না নিজেদের দ্বীনের প্রতিরক্ষা করেছে, আর না নিজেদের রাজনৈতিক সত্তার প্রতিরক্ষা করেছে? এর উত্তর হলো: হ্যাঁ! কাফিরদের জন্য খিলাফতকে উৎখাত করা এবং রাজনৈতিক অঙ্গন থেকে ইসলামকে মুছে ফেলা সত্যিই এতটাই সহজ ছিল; আর মুসলিমরা তা রক্ষা করেনি। পরাজিত পক্ষ যুদ্ধক্ষেত্র ত্যাগ করার আগে যেমন শেষ পর্যন্ত লড়াই করে, তারা সেভাবেও শেষ পর্যন্ত লড়াই করেনি। এমনটি ঘটার কারণ ছিল, উম্মাহ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এমন বিষয় হিসেবে দেখেনি যেখানে জীবন-মৃত্যুর পর্যায়ের ব্যবস্থা নেওয়া আবশ্যক। ফলে উম্মাহ এই মারাত্মক আঘাত প্রতিহত করার পূর্ণ প্রচেষ্টা ছাড়াই তা গ্রহণ করল। কারণ উম্মাহ যা ঘটেছে তাকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করেনি, যার উপর তার টিকে থাকা বা ধ্বংস হওয়া নির্ভর করে। সুতরাং, সে এই বিপর্যয়কে সেই গুরুত্ব দিয়ে দেখেনি যে গুরুত্ব দিয়ে সাধারণত সে সেই বিষয়গুলোকে দেখে যেগুলোর উপর তার অস্তিত্ব নির্ভর করে। ফলস্বরূপ, সে এই বিপর্যয়ের সমাধানে জীবন-মৃত্যুর তাগিদ নিয়ে অগ্রসর হয়নি। এর ফল হিসেবে কাফিররা খিলাফতকে উৎখাত করতে এবং ইসলামের ব্যবস্থাকে অস্তিত্ব থেকে মুছে ফেলতে সক্ষম হলো।