৭.১ আকীদার গুরুত্ব
7.1 The Importance Of The ‘aqeedah
যেহেতু ইসলামী আকীদাহ দলের কাজের প্রেরণা, এবং আল্লাহ ﷻ যা নাযিল করেছেন তা দিয়ে শাসন প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য, সেহেতু দল যে সংস্কৃতি গ্রহণ করে, তা অবশ্যই এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তা আকীদাহর সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে।
Since the Islamic ‘Aqeedah is the incentive for the work of the group or party, and since establishing the ruling by what Allah has revealed is the objective, then it is obligatory that the culture, which has been adopted by the group, is taken in a way that firmly links it to the ‘Aqeedah.
উদ্দেশ্য হলো যারা কাজ করছেন তাদের মধ্যে দায়িত্ববোধ, উদ্বেগ, গাম্ভীর্য, জ্বলন্ত আবেগ, উদ্যম এবং ত্যাগের প্রস্তুতি জাগ্রত করা। এটি মুসলিমকে এই পথের কষ্ট ও কঠিনতা সহ্য করতে সক্ষম করবে। এটি দাওয়াহর বাহককে মানুষের ধন্যবাদের অপেক্ষায় না থাকতে শেখাবে; বরং সে তার রবকে ভয় করবে, এবং সেই দিনকে ভয় করবে যেদিন উদ্বেগে মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে। দুনিয়ার কাজের কষ্ট মেনে নেবে এবং দুনিয়ার আনন্দ ও সুখ-স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত থাকাকেও বরণ করে নেবে, শুধু তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য এবং আখিরাতের কল্যাণ ও সুখ উপভোগের আশায়। ঈমানের আকীদাকে সংস্কৃতির ভিত্তি বানানোর উদ্দেশ্য হলো, আকীদাকে মানুষের মধ্যে পরিবর্তন সূচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা; কেবল তাদের উপর আপতিত অন্যায়ের প্রতি ঘৃণা, অজ্ঞতা থেকে মুক্তি কিংবা অবস্থার উন্নতিকে ভিত্তি করা নয়। বরং মুসলিমকে দাওয়াহ করতে এবং অন্য মুসলিমদের তা গ্রহণ করাতে যা প্রেরণা দেয় তা হলো ঈমানের চিন্তা, আর ইসলামে এটিই মূল পদ্ধতি।