২১.২ বাইতুল মালের ব্যয়সমূহ
21.2 The Expenditures of Bait ul-Mal
বাইতুল মালের ব্যয় ছয়টি মূলনীতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
The expenditures of the Bait ul-Mal are based upon six principles:
১. যেসব ব্যয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোষাগার (বায়তুল মাল) আমানতদারের ভূমিকা পালন করে, সেগুলোর মধ্যে যাকাতের তহবিলও রয়েছে। এই তহবিল থেকে প্রাপ্য ব্যক্তিদের তা পরিশোধ করা হবে, তবে তহবিলে অর্থ থাকা সাপেক্ষে। যদি যাকাত বিভাগে কোষাগারের হাতে অর্থ থাকে, তবে কুরআনে তাদের প্রাপ্য হিসেবে উল্লেখিত আট শ্রেণির মধ্যে যারা হকদার, তাদের তা দিতে হবে। এই অর্থ অবশ্যই তাদের পরিশোধ করতে হবে। কিন্তু যদি এই অর্থ না থাকে, তবে তা প্রাপ্য ব্যক্তিদের পরিশোধের দায় রহিত হয়ে যায়; অর্থাৎ যাকাত বিভাগে কোষাগারের হাতে অর্থ না থাকলে আট শ্রেণির কাউকেই যাকাতের তহবিল থেকে কোনো অর্থ দেওয়া হবে না, এবং যাকাত আদায় না হওয়া পর্যন্ত রাষ্ট্রকে কোনো অর্থ ঋণ করতে হবে না।
1. The expenditures for which the Treasury acts as custodian, and these are the Zakat funds. These will be paid to those eligible subject to availability. If the funds were available to the Treasury in the Zakat section, they would be paid to those among the eight categories mentioned in the Qur’an as their right. These funds must be paid to them. However, if these funds were not available, this waives their payment to those eligible; i.e. if the funds were not available to the Treasury in the Zakat section, then none of the eight categories would be given any money from the Zakat fund and the State would not have to borrow any money pending the levying of Zakat.