২.১ তাফসীর বির-রিওয়ায়াহ
2.1 Tafseer Bir-riwaayah
১. তাফসীর ইবনু ‘আতিয়্যাহ, আল-মুহাররারুল ওয়াজীয
1.Tafseer Ibn ‘Ateeyah, al-Muharrar al-Wajeez
আবদুল-হাক্ক ইবনু ‘আতিয়্যাহ্ আল-আন্দালুসী (১০৮৯-১১৪৬ খ্রিস্টাব্দ/৪৮১-৫৪০ হিজরি) স্পেন ও মরক্কো উভয় দেশেই একজন মালিকী আলিম ও বিচারক ছিলেন। ইবনু ‘আতিয়্যাহ্-এর তাফসীরে পূর্ববর্তী তাফসীরসমূহে বর্ণিত বিশুদ্ধ রিওয়ায়াতগুলোর একটি সারসংক্ষেপ রয়েছে। তিনি এতে প্রাচীন সাহিত্য থেকে অনেক উদাহরণও সংযোজন করেছেন এবং কুরআনের ব্যাকরণগত সূক্ষ্মতাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। অনেক আলিম আয-যামাখশারীর তাফসীরের চেয়ে ইবনু ‘আতিয়্যাহ্-এর তাফসীরকে প্রাধান্য দিয়েছেন।১১৩ এই তাফসীরটি পাণ্ডুলিপি আকারে বিশটি খণ্ডে রয়েছে। সম্প্রতি এটি ষোলো খণ্ডে প্রকাশিত হয়েছে।১১৪
Abdul-Haqq ibn ‘Ateeyah al-Andaloosee (1089-1146 CE/481-540 AH) was a Maalikee scholar and judge in both Spain and Morocco. Ibn ‘Ateeyah’s tafseer contains a summary of accurate narrations found in the earlier tafseers birriwaayah. He also included many examples from classical literature and discussed extensively the grammatical wonders of the Qur’aan. A number of scholars preferred Ibn ‘Ateeyah’s tafseer over that of az-Zamakhsharee’s.113 This tafseerconsists of twenty volumes in manuscript form. It has recently been published in sixteen volumes. 114