১.৫ হুকমে শরঈর প্রকারভেদ
1.5 Types Of Hukm Shara‟i
অনেক মুসলিম একটি আয়াত বা একটি হাদীস দ্রুত পড়েই কোনো বিষয়কে হারাম (নিষিদ্ধ) বা ফরয (অবশ্য পালনীয়) বলে সিদ্ধান্তে পৌঁছাতে অতি তাড়াহুড়া করেন। শরয়ী উৎসসমূহের সব আদেশই ফরয বা হারাম নয়। হুকমে শরঈ-এর প্রকারভেদ নির্ধারণে ব্যবহৃত নিয়মসমূহও উসূলে ফিকহের সঙ্গে সম্পর্কিত।
Many Muslims are too quick to conclude that something is either Haram (prohibited) or Fard (compulsory) after a quick reading of an Ayah or a Hadith. Not all commands in the legislative sources are Fard or Haram. The rules, which are used to differentiate the types of Hukm Shar‟i, are again related to Usul al-Fiqh.
প্রকৃতপক্ষে, হুকমে শার‘ঈ (শরঈ হুকুম) সাধারণত পাঁচভাবে বোঝা যেতে পারে।
In reality, the Hukm Shar‟i can be understood in five general ways.
ফরয (আবশ্যক):
A. Fard (Compulsory):
যদি কোনো কাজ করার নির্দেশ নিশ্চিত ও অকাট্য (তলবে জাযিম) হয়, তবে তা ফরয বা ওয়াজিব; উভয়ের অর্থ একই। যে ব্যক্তি ফরয পালন করে সে সওয়াব পায়, আর যে তা অমান্য করে সে শাস্তির উপযুক্ত হয়।