৮.৩ ইজতিহাদ সম্পাদনের যোগ্যতা
8.3 Qualifications for performing Ijtihad
সবচেয়ে প্রাচীন পূর্ণাঙ্গ বিবরণ, যেখানে একজন মুজতাহিদের যোগ্যতাসমূহ আলোচিত হয়েছে, পাওয়া যায় আবু আল-হুসাইন আল-বাসরির (মৃ. ৪৩৬/১০৪৪) আল-মু'তামাদ ফী উসূল আল-ফিকহ গ্রন্থে। আল-বাসরির এই ব্যাখ্যার মূল কাঠামো পরবর্তীকালে সামান্য পরিবর্তনসহ গ্রহণ করেন আল-শিরাজি (মৃ. ৪৬৭/১০৮৩), আল-গাজালি (মৃ. ৫০৫/১১১১) এবং আল-আমিদি (মৃ. ৬৩২/১২৩৪)। তবে এর অর্থ এই নয় যে, আল-বাসরির পূর্ববর্তী আলিমগণ ইজতিহাদের শর্তাবলির প্রতি কোনো মনোযোগ দেননি; তবে তাঁরা এভাবে ইজতিহাদের শর্তাবলি নির্ধারণ করা প্রয়োজন মনে করেননি। হানাফি ফকীহ ফখরুল ইসলাম আলী ইবনু মুহাম্মাদ আল-বাযদাবি (মৃ. ৪৮৩ হি.) এবং উবাইদুল্লাহ ইবনু মাসউদ সদরুশ শারী'আহ উভয়ই বলেছেন, ইজতিহাদ সম্পাদনের জন্য একজন ফকীহের কুরআন এবং তার অর্থ, আভিধানিক ও আইনগত অর্থ, এর বিভিন্ন শ্রেণিবিভাগ, হাদীসসমূহ ও তার সনদ ও বর্ণনাকারীদের বিষয়ে জ্ঞান, এবং কিয়াস (ন্যায়ানুগ অনুমান) এর নিয়মাবলি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।38
The earliest complete account of the qualifications of a Mujtahid is given in Abu' Husayn al-Basri's (d. 436/1044) al-Mu'tamad fi Usul al-Fiqh. The broad outline of al-Basri's exposition was later accepted, with minor changes, by al-Shirazi (d. 467/1083), al-Ghazali (d. 505/1111) and al-Amidi (d. 632/1234). This does not mean that the requirements of Ijtihad received no attention from the Ulema who lived before al-Basri, however they did not see it necessary to lay down the conditions for Ijtihad in this manner.The Hanafi jurists, Fakhr al-Islam 'Ali b. Muhammad al-Bazdawi (d.483 A.H.) and `Ubaydullah ibn Mas'ud Sadr al-Shar‟iah both stated that to perform Ijtihad a jurist should have knowledge of the Qur‟an together with its meaning, dictionary and legal, and its various divisions, of the traditions (Hadith) including the texts and authorities thereof, and of the rules of analogical deduction (Qiyas).38