ইসলামের বৈশ্বিকীকরণ
5.3 The Globalization Of Islam
ইসলামের প্রথম মক্কী যুগে মুসলিমরা যখন সবচেয়ে ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের মুখোমুখি, তখনও নবী মুহাম্মাদ ﷺ অবিচল থেকে তাঁর অনুসারীদের কাছে আল্লাহর সেই প্রতিশ্রুতি পৌঁছে দিতেন যে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তামীম আদ-দারী (রাঃ) বর্ণনা করেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন, “এই বিষয় অবশ্যই রাত ও দিন যেখানে পৌঁছায় সেখানে পৌঁছে যাবে।
Amidst the fiercest persecution and abuse that the Muslims faced in the earliest Meccan period, the Prophet Muhammad صلى الله عليه وسلم would stand without wavering and convey to his followers God’s promise of Islam spreading all over the world. Tamīm al-Dārī reports that the Messenger of Allah صلى الله عليه وسلم said, “This matter will certainly reach every place touched by the night and day.
আল্লাহ এমন কোনো ঘর বাকি রাখবেন না, যা মাটির তৈরি কিংবা পশমের তৈরি, অথচ সেখানে এই দ্বীন প্রবেশ করবে না। এর মাধ্যমে সম্মানিতদের সম্মান দেওয়া হবে, আর লাঞ্ছিতদের লাঞ্ছিত করা হবে। আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিতদের সম্মান দেবেন, আর কুফরের মাধ্যমে লাঞ্ছিতদের লাঞ্ছিত করবেন।”২৭২ অন্য এক বর্ণনায়, যা সাওবান (রা.) থেকে বর্ণিত, (নবী ﷺ বলেছেন) “নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পৃথিবীকে গুটিয়ে দিয়েছেন, ফলে আমি এর পূর্ব ও পশ্চিম দেখতে পেয়েছি, আর আমার উম্মতের রাজত্ব অবশ্যই সেই পর্যন্ত পৌঁছাবে যা আমার জন্য গুটিয়ে দেওয়া হয়েছে।”২৭৩ যখন এই ভবিষ্যদ্বাণীগুলো করা হয়েছিল, তখন মুসলিমরা ছিল শক্তিহীন একটি ক্ষুদ্র দল এবং ইসলামকে তার জন্মভূমিতেই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সে সময় ইসলাম টিকে থাকবে, এমন ধারণাও অধিকাংশ মানুষের কাছে অবাস্তব কল্পনা বলে গণ্য হতো। ইসলাম শুধু টিকে থাকবে না, বরং বিশ্বজুড়ে বিস্তৃত ও সমৃদ্ধ হবে, তা তখন কল্পনারও অতীত ছিল। আজ আমরা প্রতিটি জনবসতিপূর্ণ মহাদেশে মসজিদ দেখতে পাই, এমনকি আলাস্কা ও হাওয়াইয়ের মতো দূরবর্তী স্থানেও। এটি সেই যুক্তিকে সত্যিই জটিল করে তোলে যে এই হাদীসটি ইসলাম ভূমধ্যসাগর ও মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ার পরে বানানো হতে পারত, কেননা এরপর থেকে ইসলাম আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।