৫.৩০ তাঁর উম্মতের চিরস্থায়িত্ব
5.30 The Immortality Of His Nation
বহু বর্ণনায় নবী ﷺ ঘোষণা করেছেন, “আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে; যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ (কিয়ামত) এসে যায়।”৩৩৬ এত ধর্ম এসেছে আর বিলীন হয়ে গেছে, তবুও তিনি ﷺ দৃঢ়তার সাথে জানিয়েছেন যে, সব রকম দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের মধ্যেও ইসলামের প্রকৃত বিশ্বাসীরা টিকে থাকবে।
In a multitude of reports, the Prophet صلى الله عليه وسلم declared, “There will never cease to be a group from my nation victorious upon the truth, unharmed by those who will oppose them, until Allah’s decree comes to pass.”336 So many religions have come and gone, and yet he صلى الله عليه وسلم boldly expressed that despite all the corruption and moral degradation, true believers in Islam will endure.
যদিও ইসলামকে রক্ষার পথের কষ্ট হবে "জ্বলন্ত অঙ্গার আঁকড়ে ধরার" মতো,৩৩৭ তবুও সর্বদা এমন মুসলিম থাকবেন যারা নিজেদের জীবনের চেয়ে নিজেদের ধর্মকে বেশি মূল্য দেবেন। এজন্য নবী ﷺ অন্য এক হাদীসে তাদের বর্ণনা দিয়ে বলেছেন, "কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না কোনো ব্যক্তি তার ভাইয়ের কবরের পাশ দিয়ে যাবে এবং বলবে, 'হায়, আমি যদি তার স্থানে থাকতাম!'"৩৩৮ ইবনু বাত্তাল (মৃ. ১০৫৭) ব্যাখ্যা করেন যে, এটি আত্মহত্যার কোনো ইচ্ছা থেকে নয়, বরং এই আশঙ্কা থেকে যে প্রচলিত অন্যায় ও তাদের প্রতিপক্ষের শক্তি তাদের ধর্ম কেড়ে নিতে পারে।339