৬. নবী ﷺ-এর শারীরিক মু'জিযাসমূহ
6. The Prophet’s Physical Miracles
মুসলিমদের বিশ্বাস, নবী মুহাম্মদ ﷺ-এর দাওয়াতকে বাস্তব মু'জিযা দ্বারা সমর্থন করা হয়েছিল, যা এমন এক প্রজন্ম প্রত্যক্ষ করেছে ও বর্ণনা করেছে যাদের নৈতিক সততা ছিল অনন্য। এই অধ্যায়ে, প্রথমে মু'জিযার উপযোগিতা, সম্ভাব্যতা ও প্রমাণযোগ্যতা যাচাই করার পর, সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত কিছু মু'জিযা আলোচনা করা হবে।
Muslims believe that the Prophet Muhammad’s صلى الله عليه وسلم ministry was supported by physical miracles that were witnessed and reported by a generation of superb moral integrity. This chapter will feature some of the most authentically transmitted miracles, after assessing the utility, plausibility, and provability of miracles in the first place.
কুরআন নবী ﷺ-এর সবচেয়ে বড় মুজিযা এবং এককভাবে মুজিযা হিসেবে এটি যথেষ্ট হলেও, এর পাশাপাশি আল্লাহ তাঁকে আরও অনেক মুজিযা দান করেছিলেন, এতে এ বিষয়টি নাকচ হয়ে যায় না।345
While the Qur’an is the Prophet’s صلى الله عليه وسلم greatest miracle, and certainly sufficient on its own as a miracle, this does not negate that God gave him many other miraculous signs along with it.345
অর্থাৎ, মুহাম্মাদ ﷺ-এর নবুওয়াতের প্রতি বিশ্বাস তাঁর মুজিযা প্রদর্শনের উপর নির্ভরশীল নয়; তবে এসব মুজিযার ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য বর্ণনা এগুলোর সংঘটনকে অস্বীকার করার সুযোগ রাখে না এবং বিশ্বাসকে দৃঢ় করার এক শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে। অবশ্যই, মুমিনকে সর্বদা চিন্তা-ভাবনা, জ্ঞানার্জন এবং অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে বিশ্বাসের উচ্চতর স্তর অর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে, যতক্ষণ না তারা ইসলামের বার্তার মাধ্যমেই সত্যকে প্রত্যক্ষ করতে পারে। তবে এ বাস্তবতাকে উপেক্ষা করা উচিত নয় যে, কিছু মানুষের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক গঠন তাদেরকে "মুজিযার পথ" ধরে ঈমানের দ্বারপ্রান্তে পৌঁছাতে অধিক সহায়ক করে। ইবনুল কাইয়্যিম লিখেছেন, "হিদায়াতের পথ বহুবিধ; এটি আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি রহমত ও অনুগ্রহ, কারণ তাদের বুদ্ধিবৃত্তিক, মানসিক ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে ভিন্নতা রয়েছে।" এরপর তিনি উদাহরণ দিয়েছেন যে, কেউ কেউ নিজেদের স্বভাবের বিশুদ্ধতার কারণে বার্তার মধ্যেই সত্য উপলব্ধি করে হিদায়াত পান, যেমন আবূ বকর আস-সিদ্দীক ; আবার কেউ কেউ তার বাহকের নিষ্কলুষ চরিত্রের মাধ্যমে সত্য চিনতে পারেন, যেমন খাদীজা বিনতে খুওয়াইলিদ ; মানবজাতির তৃতীয় একটি অংশ আল্লাহর পক্ষ থেকে মুজিযার মাধ্যমে ঈমান লাভ করে, আর চতুর্থ অংশ নবী ﷺ-এর জীবদ্দশার বিজয় ও সাফল্যে মুগ্ধ হয়, এবং পঞ্চম একটি দল কেবল তাদের নেতাদের অনুসরণ করে ইসলামের ছায়াতলে প্রবেশ করে।