ঈমানের যাত্রা সম্পর্কে একটি বিদায়ী কথা
A Parting Word On The Journey Of Faith
এই অধ্যায়গুলোতে আমরা মানবজাতির নবুওয়াতের তীব্র প্রয়োজনীয়তা, তাঁর চরিত্র, বার্তা, কৃতিত্ব ও উত্তরাধিকারের দিক থেকে মুহাম্মাদ ﷺ-এর দাওয়াতের অসামান্য ফলাফল, তাঁর ভবিষ্যদ্বাণীকৃত কিছু ঘটনা, তাঁর প্রদর্শিত মুজিযা এবং যে কুরআন দিয়ে তিনি বিশ্বকে আলোড়িত করেছিলেন, তার কিছু নমুনা আলোচনা করেছি। এখন পাঠকের উপর দায়িত্ব বর্তায় উঠে দাঁড়ানোর এবং সমগ্র জাহানের প্রতিপালককে জানা ও তাঁর ইবাদত করার মাধ্যমে তাদের চূড়ান্ত উদ্দেশ্য পূরণ করার। এই লক্ষ্যে, আল্লাহর সর্বশেষ নবী মুহাম্মাদ ﷺ-এর নেতৃত্ব ও উজ্জ্বল আদর্শই কেবল পথ আলোকিত করবে।
In these chapters, we have covered humanity’s pressing need for prophethood, the extraordinary fruits of Muhammad’s صلى الله عليه وسلم ministry in terms of his character, message, accomplishments, and legacy, and sampled a share of the events he foretold, the miracles he performed, and the Qur’an with which he shook the world. The onus now falls on the reader to rise and meet their ultimate purpose in knowing and worshipping the Lord of all the Worlds. For that end, only the leadership and luminous example of God’s final prophet, Muhammad صلى الله عليه وسلم, will light the way.
আবূ সুফিয়ান ইবনু হারব নবী মুহাম্মাদ ﷺ-এর প্রায় পুরো নবুওয়াতকাল জুড়ে তাঁর প্রকাশ্য শত্রু ছিলেন। তিনি তাঁর বিরুদ্ধে অন্য যেকোনো ব্যক্তির চেয়ে বেশি যুদ্ধাভিযান পরিচালনা করেছেন, এবং যুদ্ধের মাঝের সময়গুলোতে তিনি নবী ﷺ-এর শহর মদীনায় বিদ্রোহ সংগঠিত করতে এবং তাঁকে গোপনে হত্যার চেষ্টায় সহায়তা করতেন। নবী ﷺ-এর মৃত্যুর মাত্র আঠারো মাস আগে আবূ সুফিয়ান নিজে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে তাঁর ইসলাম গ্রহণের দিনের ঘটনাপ্রবাহই আমি এখানে সংক্ষেপে তুলে ধরতে চাই এবং পাঠকদের সামনে রাখতে চাই, কারণ এই ঘটনাগুলো নবুওয়াতের প্রমাণসমূহের মুখোমুখি হওয়ার সময় অনেক মানুষের অভিজ্ঞতাকে শক্তিশালীভাবে তুলে ধরে।